নাগরপুরে ছাত্রদলের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ২০২৫ সালের এস.এস.সি.পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগরপুর উপজেলা শাখা।
৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশিষ্ট শিল্পপতি আশিকুর রহমান তুহিনের পৃষ্ঠপোষকতা নাগরপুর ছাত্রদলের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।
নাগরপুর ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান মনির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।
শিক্ষানুরাগী ও বিশিষ্ট শিল্পপতি আশিকুর রহমান তুহিনের সার্বিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি।
এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮ জন জি.পি.এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট তুলে দেন অতিথি বৃন্দ।
এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিয়ার রেজাউল ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, সদস্য রফিকুল ইসলাম দীপন, সদস্য আসিকুর রহমান নিশাত, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কাসেম মানিক।





