টাঙ্গাইল

পিআর,বিচার,সংস্কারের ধুয়া তুলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চালানো হচ্ছে: আহমেদ আযম খান

এমকে ভুইয়া সোহেল, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন,যারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য পিআর,বিচার,সংস্কারের ধুয়া তুলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন আমরা মনে করি তারা বাংলাদেশে সামনের গনতন্ত্রের অগ্রযাত্রা,সমৃগ্ধিকে বিঘ্নিত করছে। তাদের উদ্দ্যেশ্য করে বলবো আসুন সকলেএকত্রিত হয়ে আগামী ফেব্রুরীর মধ্যে আমরা জাতীয় নির্বাচন করি।এতে করে যারা ভোট কম পাবেন তাদের ভয়ের কারণ নেই ।

আমরা সকলকে নিয়েই সরকার গঠন করবো এটাই দেশনায়ক তারেক রহমানের ঘোষনা।সেখানে যদি কেউ মনে করেন আমরা ক্ষমতায় যেতে পারছিনা তাহলে তালবাহানা করে নির্বাচন পিছিয়ে দেই।এমনটা হলে তারা হয়তো জিততে পারে ,হারবে কিন্তু বাংলাদেশ তথা বাংলাদেশের বিশ কোটি জনগণ। জনগন আর গনতন্ত্র হারতে পারে না।আমি এদের উদ্দেশ্য করে বলতে চাই আসুন ক্ষমতার এই লিপ্সা থেকে বের হই, জনগণ ভোটের মাধ্যমে যাদের যেখানে জায়গা করে দেয় সেখানেই আপনারা বসুন। নির্বাচন যারা চায়না আইন-শৃংন্খলার আবনতির পেছনে তাদের হাত রয়েছে বলে আমি বিশ^াস করি।আমরা সকল রাজনৈতিক দল যদি নির্বাচন মুখি হয়ে যাই তাহলে সকলের সহযোগীতায় আইন-শৃঙন্খলা বাহীনী নির্বাচনকালীন সময়ে শক্তিশালী ভূমিকা পালন করবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান খুব তাড়াতাড়িই দেশে ফিরবেন। তার আসার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। যেদিন দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবেন। সেদিন সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষ যে যেখানে আছে, সেখান থেকেই টেলিভিশন,সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়াতে সকলেই তারেক রহমানকে স্বাগত জানাবেন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ্যাড. আহমেদ আযম খান উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ