বাগেরহাট

নারী শিক্ষার্থীদের প্রতি হুমকি ও হেনস্থার প্রতিবাদে শেরে বাংলা ডিগ্রী কলেজ ছাত্রদলের বিক্ষোভ

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা, শিবির নেতা কর্তৃক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি এবং সারাদেশে শিবির নেতাকর্মীদের দ্বারা নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বাগেরহাটের চিতলমারী শেরে বাংলা ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে ক্যাম্পাস চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

কর্মসূচিতে বক্তব্য রাখেন শেরে বাংলা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মানিক শেখ ও মোঃ শামীম সেখ।

বক্তারা বলেন, নারী শিক্ষার্থীদের প্রতি হুমকি, হেনস্থা ও সাইবার বুলিং দেশব্যাপী ভয়াবহ রূপ ধারণ করেছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। তারা অবিলম্বে এসব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং শিক্ষাঙ্গনসহ সর্বত্র নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ