বাগেরহাট

বাগেরহাটে কিশোর নিখোঁজ

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণি গ্রামের তালহা জুবায়ের (সিয়াম) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তার বয়স আনুমানিক ১৩ থেকে ১৪ বছর।

নিখোঁজ সিয়ামের বাবার নাম শামীম আহসান (লিটন গাজী)। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিয়াম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ

পরিবারের স্বজনরা জানান, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি সিয়ামের খোঁজ পান তবে ০১৯০৪৮৫২৭৪৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ