সুন্দরবনে অসুস্থ রোগীকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড


সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের বানিয়াশান্তায় অরণ্য ছায়া রিসোর্টের অসুস্থ রোগীকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড। শনিবার (৩০ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, শনিবার মধ্যরাত ১ টায় সুন্দরবনের বানিয়াশান্তায় অরণ্য ছায়া রিসোর্টে অবস্থানরত এক ব্যক্তি হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে, কোস্ট গার্ড অবগত হয়।
এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা হতে একটি মেডিক্যাল টিম দ্রুত হাই স্পিড বোট যোগে ঐ রিসোর্টে পৌঁছায়। পরবর্তীতে মেডিকেল টিম রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং হাই স্পিড বোট যোগে মোংলা ঘাটে নিয়ে আসে। পরে রোগীকে তার নিকট আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়।
জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।





