বাগেরহাট

বাগেরহাটে শহর রক্ষা বাঁধে জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার:পরিবেশ রক্ষায় সচেতনতার অংশ হিসেবে বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে শহর রক্ষা বাঁধে নিমগাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে দড়াটানা ব্রিজ থেকে মুনিগঞ্জ ব্রিজ পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় ৫ শতাধিক নিমগাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন, আল ইমরান, ওয়ালিদ হোসেন, সামিম মুনশি, ইমন শেখ, জসিম মিনা, রেহিত হালদার, মো. রাব্বি শেখ, রবি মুনশি, মো. আলিফ পাইক, আকিব আহসান, আজিজুল শেখ, শাওন সরকারসহ আরও অনেকে অংশ নেন।

এই বিভাগের আরও সংবাদ

জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, গাছ শুধু পরিবেশ নয়, মানুষের জীবন বাঁচায়। আমরা চাই বাগেরহাট শহরের চারপাশ সবুজে ভরে উঠুক। নিমগাছ যেমন পরিবেশের জন্য উপকারী, তেমনি রোগ প্রতিরোধেও কাজ করে। আমাদের এই উদ্যোগ শহরবাসীর জন্য একদিন আশীর্বাদ হয়ে উঠবে।

এ সময় শহরের স্থানীয় দুই বাসিন্দা প্রতিক্রিয়া জানান।

রাহিম উদ্দিন নামের এক দোকানদার বলেন, শহরের রক্ষা বাঁধে আগে গাছ ছিল, কিন্তু এখন কমে গেছে। ছাত্ররা আবার নতুন করে গাছ লাগিয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। আমরা চাই এসব গাছ বড় হোক।

মুনিগঞ্জ এলাকার গৃহিণী শারমিন আক্তার বলেন, আমাদের বাচ্চারা ধুলাবালিতে কষ্ট পায়। নিমগাছ বড় হলে পরিবেশ ঠান্ডা হবে, বাতাস পরিষ্কার হবে। ছাত্রদলের এই কাজ দেখে মনে হচ্ছে তারা শুধু রাজনীতি নয়, মানুষের জন্যও কিছু করতে চায়।

স্থানীয়রা জানান, শুধু গাছ লাগানো নয়, এগুলো নিয়মিত পরিচর্যা করলেই প্রকৃত সুফল পাওয়া যাবে। জেলা ছাত্রদলের নেতারা আশ্বাস দিয়েছেন, তারা নিজেরাই নিয়মিত গাছের যত্ন নেবেন এবং অন্যদেরও সচেতন করবেন।

সবুজে ঘেরা শহর গড়ার এই উদ্যোগকে অনেকে বাগেরহাটে পরিবেশ আন্দোলনের ইতিবাচক শুরু হিসেবে দেখছেন।

এই বিভাগের আরও সংবাদ