খুলনা

খুলনা রেঞ্জের আগষ্ঠ মাসের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা রেঞ্জের আগষ্ঠ/২০২৫ ইংরেজি মাসের অপরাধ পর্যালোচনা সভা ২৭ আগষ্ঠ বুধবার ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম ।

সভায় ডিআইজি মহোদয় খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণকে নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও জঙ্গিবাদ/চরমপন্থা দমন, কিশোর গ্যাং প্রতিরোধ, মানব পাচার রোধ, মামলা তদন্তের মানোন্নয়ন, তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন—

নওরোজ হাসান তালুকদার, কম্যান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা।

মোহাম্মদ বেলায়েত হোসেন, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ।

মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত), হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়ন।

রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ ও খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ