টাঙ্গাইল

বাসাইলে নৌকা ভ্রমনে গিয়ে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী সাগর

এমকে ভুইয়া সোহেল, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে নৌকাভ্রমনে গিয়ে সাগর(১৯) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার(১৮ আগস্ট) ভৈরপাড়া গ্রামবাসীর উদ্দ্যোগে কৃষ্ণ সরকার নামের এক ব্যাক্তির নেতৃত্বে স্থানীয় সৈদামপুর এলাকায় ইঞ্জিন চালিত নৌকাভ্রমনে যায় সাগরসহ নব্বই জন গ্রামবাসী। ওই দিন বাড়ি ফেরার পথে পাশ্ববর্তী মির্জাপুর উপজেলার পাথরঘাটা নামক স্থানে রাতের খাবার শেষে সাগর নিখোঁজ হয়। এসময় সাগরকে না নিয়েই নৌকাভ্রমনের সকলেই ফিরে আসে।

সাগর উপজেলার হাবলা ইউপি’র ভৈরপাড়া গ্রামের প্রবাসী বাদশা মিয়া ও গৃহীনী পারভীন বেগম দম্পতির একমাত্র ছেলে এবং করটিয়া এইচ এম ইনষ্টিটিউশন স্কুল এ্যান্ড কলেজ থেকে এবছরের এইচএসসি পরীক্ষার্থী। এঘটনায় সাগরের মা অভিযোগকারী হয়ে বাসাইল থানায় ১৯ আগস্ট একটি সাধারণ ডায়েরী করেছেন । পরে ২৩ তারিখ সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবে এসে বিষয়টি সাংবাদিকদের অবগত করেন।

এসময় সাগরের মা পারভীন বেগম বলেন, নৌকাভ্রমন থেকে সকলেই ফিরে আসলেও আমাদের সাগরকে ফেলে রেখেই নেতৃত্বদানকারী কৃষ্ণসহ অন্যরা ফিরে এসেছে। রাত আনুমানিক পৌনে ন’টায় সাগরের সাথে মোবাইল ফোনে আমাদের সাথে কথা হয়। এর পর থেকে তার দুটি মোবাইল নাম্বারই বন্ধ রয়েছে।

সাগরের খালা বিউটি বেগম বলেন,৫ম শ্রেনী থেকেই সাগর আমাদের বাড়িতে থেকে পড়াশুনা করে আসছে।বাড়িতে না ফেরায় একদিন পর কৃষ্ণকে চাপদিলে সে আমাদের জানায় পাথরঘাটায় থেকে সাগর মোটর বাইক যোগে মির্জাপুর চলে গেছে।

নৌকাভ্রমনের নেতৃত্বদানকারী কৃষ্ণ সরকার বলেন,পাথরঘাটা নামক বাজারে কয়েকজনের সাথে বসে সাগর খাওয়া-দাওয়া করেছে।পরে মোটরসাইকেলে করে মির্জাপুর চলে গেছে।এতো মানুষের মধ্যে কে নৌকাতে উঠেনাই ওইসময় সেটা খেয়াল রাখা সম্ভব হয়নি।

পাথরঘাটা টু মির্জাপুর রোড়ে ভাড়ায় চালিত মোটরবাইক চালক স্বপন বলেন, সাগর নামের ওই যাত্রিকে পাথরঘাটা থেকে মোটরবাইকে উঠাই। পথে আরো দু’জন যাত্রী নেই এবং সাগরকে মির্জাপুর বাইপাসে নামিয়ে দেই।

নৌকার দ্বায়িত্বে থাকা জুলহাস জানায়, যারা নৌকাভ্রমনের মাতাব্বর ছিলেন তারা নৌকা ছাড়ার নির্দেশ দেবার ১০/১৫ মিনিট পর নৌকা ছেড়ে চলে আসি ।তখন কেউই এবিষয়ে কিছু বলেনি।পরদিন আমাকে ফোনে জানায় যে সাগর নামের একজনকে পাওয়া যাচ্ছে না।

বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। নৌকাভ্রমনের সকলকে সাগরের পরিবার সাগরকে ফিরিয়ে দিতে চাপ সৃষ্টি করলে পরদিন একই গ্রামের পলু নামের এক ব্যাক্তি তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে কল করে জানায় ‘‘তোমরা ধৈয্য ধরো,সাগরকে জীবিতই ফেরত পাবে”।

এবিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন বলেন,নিখোঁজ সাগরের বিষয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন তার পরিবার। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে থানা পুলিশের টিম তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।দ্রুতই তাকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছি।

এই বিভাগের আরও সংবাদ