খুলনার রূপসায় ব্যাংকের টাকা লুট


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :কৃষি ব্যাংক, খুলনার পূর্ব রূপসাঘাট শাখায় টাকা লুটের ঘটনা ঘটেছে। ডাকাতরা অন্তত ১৬ লাখ টাকা নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।
১৫ আগষ্ঠ শুক্রবার এ ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে স্থানীয় রূপসা থানা ও পুলিশ ফাঁড়ির সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান।
জানা গেছে, রূপসা ঘাট শাখায় গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে কে বা কারা বেশকিছু টাকা নিয়ে গেছে। ব্যাংকের দারোয়ান আবুল কাশেমের স্ত্রী অসুস্থ থাকায় তিনি সেদিন ব্যাংকে কর্মরত ছিলেন না। রাত ১০টায় তিনি ব্যাংকে ডিউটিতে এসে মেইন গেট খোলা দেখতে পান। তখন তিনি বিষয়টি স্থানীয় লোকজনের সামনে বলেন। সংবাদ পেয়ে রূপাসা থানা ও পুলিশ ফাঁড়ির সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। তবে ঘটনার সময় জানার জন্য ব্যাংকের সিসি টিভি’র ফুটেজ দেখা হচ্ছে।
এব্যাপারে কথা হয় রুপসা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মাহফুজুর রহমানের সঙ্গে। তিনি মুঠোফোনে তরঙ্গ নিউজ প্রতিবেদককে জানান, কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখায় চুরির ঘটনা ঘটেছে। দারোয়ানের স্ত্রী অসুস্থ থাকায় তিনি সারাদিন হাসপাতালে ছিলেন। রাত ১০টায় তিনি ডিউটিতে এসে ব্যাংকের গেট খোলা দেখতে পান।
কত টাকা নিয়ে গেছে এ ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসি মাহফুজ আরও বলেন, ৩ জন প্রহরীকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছ ।





