পঞ্চগড়

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

আল মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা সংবাদদাতাঃ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১০ আগস্ট) সকাল ১১ টায় পঞ্চগড়ের চৌরঙ্গী মোড়ে সম্মিলিত সাংবাদিক সমাজ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

মানববন্ধনে সাংবাদিক ইনসান সাগরেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোশারফ হোসেন । এতে বক্তব্য রাখেন আজহারুল ইসলাম জুয়েল (বাপা) পঞ্চগড়, জৈষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ, সাংবাদিক রফিকুল ইসলাম , সাংবাদিক রাসেদুজ্জামান বাবু , সাংবাদিক লুৎফর হায়দার , সাংবাদিক সোহাগ হায়দার , সাংবাদিক রাজিউল ইসলাম রাজু , সাংবাদিক আব্দুর রহিম , সাংবাদিক আব্দুর রউফ, সাংবাদিক ইকবাল বাহার, সাংবাদিক রাজু ও আল মাহমুদ দোলন সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে কলম যোদ্ধা। এই কলম যোদ্ধাকে নৃশংসভাবে হত্যা করে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। সাংবাদিক হত্যা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান।

এই বিভাগের আরও সংবাদ