ব্রাহ্মণবাড়িয়া

কসবায় বিএনপির উদ্যোগে স্বৈরাচার হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি

৫ আগস্ট কসবা উপজেলা বিএনপির উদ্যোগে স্বৈরাচার শেখ হাসিনার একনায়কতন্ত্রের পতনের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। যেখানে গর্জে উঠেছিল গণমানুষের হৃদয়, আর জেগে উঠেছিল মুক্তির প্রত্যয়।

এই ঐতিহাসিক র‍্যালিতে নেতৃত্ব দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ধানের শীষের অটল কান্ডারী, ত্যাগ, সাহস ও নেতৃত্বের প্রতীক, ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ব্যবসায়ী, গুম ফেরত সাহসী নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া।

কসবার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকের র‍্যালিকে পরিণত করেছে এক মহাসমাবেশে।

এই বিভাগের আরও সংবাদ