পুঠিয়ায় ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি


ব্যুরো রাজশাহীঃ জুলাই মাসের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে পুঠিয়ায় বিজয় র্যালি করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
সোমবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা চত্বর থেকে ঢাকা মহাসড়কে থানা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে পৌরসভা পর্যন্ত প্রদক্ষিণ করে এই র্যালি। র্যালিতে শ্রমিক দল ছাত্র দল সেচ্ছাসেবক দল যুবদল জিয়া পরিষদ নেতাকর্মী সহ সাধারণ মানুষ ব্যাপক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। একই সময়ে জেলা শ্রমিক দলের আলাদা র্যালীতে অংশ গ্রহণ করেন জেলা শ্রমিক দলের সভাপতি রকোনুজ্জামান আলম, শ্রমিক দলের জেলা সাংগঠনিক সম্পাদক আহসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আল মামুন খান,জিয়া পরিষদের সভাপতি মুক্তা, জিল্লুর রহমান, বিএনপি নেতা আব্দুস সাত্তার চান্দু, মিজান,হান্নান, বাবু খান, যুবদল নেতা দীপ সহ অনেকে। র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন সাবেক মেয়র আল মামুন খান। আল মামুন খান বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের পক্ষে এক ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল। আজকের এই দিন স্মরণ করে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।
ওপরদিকে উপজেলা বিএনপির র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ও জেলা আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল,উপজেলা বিএনপির সদস্য সচিব এন্তাজুল হক বাবু উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিন্টু,মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একরামুল হক,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আসাদুল হক আসাদ, পৌর বিএনপির সভাপতি বজলুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মন্ডল,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, জিউপাড়া ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল আবেদিন,শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা আবু হায়াৎ,যুবদল জেলা কমিটির নেতা ফারুক রায়হান,
যুবদল নেতা রানা মন্ডল,যুবদল নেতা দেলোয়ার হোসেন,কুসুম মন্ডল,মিঠু,বেলপুকুর যুবদল নেতা ওয়াসিম,রিকো মন্ডল, আমিন,কৃষক দল নেতা রিপন আলী,,আফজাল হোসেন প্রমুখ।
নেতারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের পক্ষে এক ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল। আজকের এই দিন স্মরণ করে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। সরকারের পতন নিশ্চিত করে জনগণের সরকার প্রতিষ্ঠাই এখন একমাত্র লক্ষ্য। র্যালি শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।





