জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হিলিতে বিজয় র্যালি সমাবেশ করেন বিএনপি


হিলি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরের হিলিতে বিজয় র্যালি সমাবেশ করেন হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বিকাল ৪ টায় হিলি চারমাথা থেকে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের নেতৃত্বে বিভিন্ন ব্যানার,ফ্যাস্টুন হাতে বিজয় র্যালি বের করে। পরে বন্দর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।
বিজয় র্যালিতে হাকিমপুর উপজেলা ও পৌর ইউনিটির ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ সকল নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
আরো উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ হোসেন সহ অনেকেই ছিলেন।





