পুঠিয়ায় ডাকবাংলো থেকে স্থানীয় যুবকের মরদেহ উদ্ধার


ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়ায় স্থানীয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ কাজল(৩০) ঝলমলিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
আজ সকালে স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দিলে ঝলমলিয়া ডাকবাংলো থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে নেশার টাকা যোগান দিতে ডাব চুরি করতে যেয়ে গাছ থেকে পড়ে মৃত্যুর ঘটনা ঘটতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ছেলেটির দীর্ঘদিন যাবত মাদকাসক্ত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের গাছ থেকে নারিকেল ডাব চুরি করে বিক্রি করে মাদক সেবন করত। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে সেই সুবাদে জেলা পরিষদের ঝলমলিয়া ডাক বাংলাতে ডাব চুরির উদ্দেশ্যে এসেছিল। বৃষ্টিতে গাছটি অতিরিক্ত পিছলা থাকার কারণে হয়তো বা সে গাছ থেকে পড়ে মারা যেতে পারে বলে আমরা সাধারণ মানুষ মনে করছি।
পুঠিয়া থানা (ওসি) কবির হোসেন বলেন,আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ডাব গাছে থেকে মৃত্যু ঘটনা ঘটেছে।





