দিনাজপুর
ঘোড়াঘাটে বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থানা শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় নেতা কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়ার সঞ্চালনায় জুলাই স্মৃতিচারণ করে ও দলীয় নানা বিষয় নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আব্দুল হাকিম দুলু,মো.ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু। অনুষ্ঠান আরও বক্তব্য রাখেন বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।





