দিনাজপুর

ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণের উদ্বোধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রনোদনার আওতায় দিনাজপুরের ঘোড়াঘাটে ৯৫০ শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে। এসব চারা বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাট এর আয়োজনে কৃষি অফিসের সামনে ২০ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ২টি করে ফলজ ও ঔষধী গাছের চারা তুলে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।

উদ্বোধনী চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার খাদিজাতুল কুবরা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মোঃ কামরুজ্জামান, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনসহ অনেকে।

এই বিভাগের আরও সংবাদ