পঞ্চগড়

পঞ্চগড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার প্রোগ্রাম)” এর পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(২৪ জুলাই) জেলার বোদা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মতিন। সভায় আরো বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, সদর ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ, প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বক্তরা, কৃষিতে জৈব পদ্ধতি প্রয়োগের ব্যাবহার বৃদ্ধি, নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বদলে যাওয়া সম্ভাবনাময় কৃষি, আগামীর চ্যালেন্জ মোকাবেলায় কৃষির আধুনিকায়নের প্রয়োজনীয়তা সহ নানা বিষয় তুলে ধরেন।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপস্থিত ছিলেন, পার্টনার প্রোগ্রামের আওতায় পার্টনার স্কুলের সদস্যরা, স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠান প্রাঙ্গনে ২টি স্টলে বর্তমানে কৃষিতে ব্যাবহৃত বিভিন্ন আধুনিক পদ্ধতির প্রদর্শন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ