মাগুরা
শালিখায় ঘরের ভিতর থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার


কামরুজ্জামান অন্তর শালিখা মাগুরা: মাগুরার শালিখা উপজেলায় হরিশপুর গ্রামে ঘরের ভিতর থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ। আজ শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামের মিজানুর মোল্যার স্ত্রীর সোনালী বেগমের(৪০) এর লাশ নিজ ঘর থেকে উদ্ধার করে।
সোনালী বেগমের মেয়ে মদিনা খাতুন জানান, আব্বু মাকে মেরে ফেলেছে।আব্বু ঢাকায় রড এর কাজ করে আজ সকালে বাড়ী এসে ঘরের দরজা খুলতে বললে মা দরজা না খুললে দরজা ভেঙে আমার মাকে আব্বু মাথায় রডের সাপোল দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলে।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া জানান, পারিবারিক কলহের জেরে স্বামী মিজানুর মোল্যা শিশু সন্তান মদিনার সামনে সোনালী বেগমকে রড়ের সাপোল দিয়ে মাথায় বাড়ি দিয়ে মেরেছে ফেলেছে। লাশের ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।





