মাগুরা

বাবার সাথে ফলবাগান করে স্বাবলম্বী হবার স্বপ্ন দেখছেন শিক্ষার্থী রায়হান

মতিন রহমান, মাগুরা সংবাদদাতা: বিভিন্ন জাতের ফল চাষ করে স্বাবলম্বী হবার স্বপ্ন দেখছেন তরুণ কৃষি উদ্যোক্তা রায়হান। ছয় বছর আগে থেকে কৃষি জমিতে পেয়ারা, মাল্টা চাষ করছেন তিনি। রায়হান মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামের মো. মতিয়ার রহমানের পুত্র। তিনি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

উদ্যোক্তা রায়হান জানায়, ছয় বছর আগে থেকে পড়াশোনার পাশাপাশি প্রায় দুই একর জমি লিজ নিয়ে ফলের বাগান করেন তিনি। তার বাগানে এখন বারি- ১ জাতের মাল্টা চাষ করে স্বাবলম্বী হবার স্বপ্ন দেখছেন তিনি। তার বাগানে ১হাজারের বেশি মাল্টা গাছ রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

সরেজমিনে গিয়ে দেখা যায়, রায়হান তার বাবাকে সাথে নিয়ে এই বাগান শুরু করেছেন। বাগানে এখন গাছে গাছে থোকায় থোকায় ফল ধরে আছে। তার বাগানে ৪ লাখ টাকার বেশি খরচ হয়েছে। ভালো উৎপাদন হলে সঠিক ভাবে বাজারজাত করতে পারলে ৩গুন টাকা আয় করা সম্ভাবনা দেখছেন তিনি। সামনে এই ফার্ম আরও এগিয়ে নিতে সরকারি বেসরকারি আর্থিক সুবিধা সহ তাদেরকে ঋণ দানের জন্য বিভিন্ন সংস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

এবিষয়ে এলাকায় তরুণ সমাজ জানান, শিক্ষার্থী রায়হানের এমন উদ্যোগ দেখে অনুপ্রাণিত হচ্ছে তারা। ভবিষতে বেকার না থেকে এভাবে কৃষি পণ্য উৎপাদন ও চাষাবাদে আগ্রহী হবেন তারা।

রায়হানের বাবা মো. মতিয়ার রহমান জানান, তার ছেলে কৃষি উদ্যোক্তা হিসেবে তৈরি হচ্ছে। তার সফলতা আসতে শুরু করেছে। পড়াশোনার পাশাপাশি কৃষি কাজে ঝুকছে। চাষাবাদ বৃদ্ধি করতে আর্থিক সুবিধা প্রয়োজন। যেহেতু সে শিক্ষার্থী তাই তাকে যেকোনো ঋণ প্রদান এবং সুযোগ সুবিধা দিতে পারলে আরও অগ্রগতি আসবে বলে মনে করেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ