ঘোড়াঘাটে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

ঘোড়াঘাট দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে দূর্নীতি প্রতিরোধে রচনা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এবারের বিতর্কের বিষয় ছিল “দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্থ হওয়ার মূল কারণই দূর্নীতি”।
রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থী প্রথম স্থান অধিকারী মোছাঃ ইসরাত জাহান, দ্বিতীয় স্থান অধিকারী নাফিসা সাবা ও তৃতীয় স্থান অধিকারী মোছাঃ নুসরাত জাহান জেরিনকে ও বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন দল ওসমানপুর উচ্চ বিদ্যালয়কে ও রানার্স আপ দল রানীগঞ্জ সরকারি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিতর্ক প্রতিযোগীতায় ৮টি দলের ২৪ জন শিক্ষার্থী অংশ নেয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি মোছাঃ তহমিনা বেগম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা দুদকের সহকারি পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার।
বিতর্ক প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, ডিজিএম মোঃ কামরুজ্জামান, প্রধান শিক্ষক মোঃ আনছার আলী ও প্রভাষক মোঃ মাসুম আলী শাহ্ । অনুষ্ঠানে মডারেটর দায়িত্ব পালন করেন সুপার মোঃ আলতফ হোসেন সরকার।





