সিরাজগঞ্জ
শাহজাদপুর আসনের সাবেক এমপির ছেলে গ্রেফতার


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মেরিনা জাহান কবিতার ছেলে সুমগ্ন করিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১২ মে) রাতে রাজধানীর গুলশান থেকে ডিবির উত্তরা বিভাগের সদস্যরা তাকে গ্রেফতার করেছে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য।
বর্তমান সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমন করিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।





