সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি নির্মানাধীন ৭ তলা ভবন থেকে পড়ে গিয়ে দুই নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উল্লাপাড়া পৌরশহরের শ্যামলীপাড়া এলাকায় নির্মানাধীন উল্লাপাড়া প্লাজায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পূর্নিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের রমজান আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা খাদেম আলী (৪৫)।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক জানান, ৭ তলা ভবনে নির্মান কাজ করার সময় দুই শ্রমিক রশি ছিড়ে মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানার মৃত্যু হয়। আহত অবস্থায় খাদেম আলীকে স্থানীয়রা উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনিও মারা যান।

ভবনের মালিক পক্ষের আনোয়ার হোসেন জানান, শ্রমিকদের অসচেতনতার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। তবে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহানুভূতির আশ্বস্ত করেন তিনি।

পরিদর্শক নিয়ামুল হক আরো বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ হয়নি।

এই বিভাগের আরও সংবাদ