রাজনীতি

ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামী আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠানো হয়েছে।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট রিপোর্টারদের সাথে মতবিনিময় শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদেও বৃহস্পতিবার এই তথ্য জানান। এসময় তিনি বলেন, এই ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে আইজিপি বরাবর আমরা চিঠি দিয়েছি।

এই বিভাগের আরও সংবাদ

জুলাই আগষ্ট গণহত্যার ঘটনায় পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ যে ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেতে চিঠি দেওয়া হয়েছে তারা হলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত, আ ক ম মোজাম্মেল হক, তারিক আহমেদ সিদ্দিকী।

এই বিভাগের আরও সংবাদ