সিরাজগঞ্জ
শাহজাদপুরে ৩৪৫৮ কেজি টিসিবি পণ্যসহ মিনি ট্রাক জব্দ


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের শাহজাদপুর থানার পুলিশের চেকপোস্টে মধ্যরাতে ৩৪৫৮ কেজি টিসিবির পণ্যসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ই মার্চ ) গভীর রাতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে পুলিশ এ অভিযান চালায় শাহজাদপুর থানা পুলিশ ।
পুলিশ জানায়, টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, অনেকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছন।





