দিনাজপুর
বিরামপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের গরু-ছাগল প্রদান


ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের ৫ টি উপকারভোগী পরিবারের মাঝে বিনামূল্য গরু- ছাগল প্রদান করা হয়েছে। এদের ২ জন সদস্যকে গরু এবং ৩ জন সদস্যকে ছাগল প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি – ইইউ প্রকল্প বিরামপুর বকুলতলা মোড় ইউনিট অফিসের জীবিকায়ন কম্পনেন্ট এর আওতায় এসব গরু – ছাগল বিতরণ করা হয়।
এসময় শাখা ব্যবস্থাপক রেশমা খাতুন, সহকারি শাখা ব্যবস্থাপক অরবিন্দু রয়,সহকারি কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মো: রাজু বিল্লাহ, মোছা. লুৎফুন নেসা, (জীবিকায়ন) আহমদুর রহমান, আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





