ভোলা

ভোলার তৈয়বা খাতুন মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের তৈয়বা খাতুন মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্রীড়া ও বনভোজনের ও আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি সালেহা আখতার চৌধুরী, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম নোমান, চর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান রিপন, মেদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিএনপির নেতা হারুন ফকির, সমাজ সেবক হোসেন হাওলাদার প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ