সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা আদায়

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গো-খাদ্য ব্যবসায়ী রবিউল-রাশেদুল ট্রের্ডাসের প্রোপাইটর মোঃ আমজাদ আলীকে খাদ্য মিশ্রন লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যায় পৌরশহরের ঋষিবাড়ীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, পুলিশের উপ-পরিদর্শক মোঃ মোকলেস হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দু। এ সময় নির্বাহী ম্যজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ