রাজনীতি

আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ: টুকু

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা আমাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে পছন্দমতো সরকার গঠন করব। আমরা কোন হানাহানি চাই না, বিদ্বেষ চাই না। আমরা সবাই মিলে দেশটিকে গড়ে তুলব।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের আশেকপুরে জোবায়দা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

টুকু বলেন, বিএনপি সবসময় শিক্ষাবান্ধব। নারীদের অবৈতনিক শিক্ষাব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া চালু করেছিলেন। আগামীতে বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় সেটি উল্লেখ রয়েছে।

তিনি আরও বলেন, এ দেশটি আমাদের সকলের, কারও একার নয়। মানুষের মৌলিক অধিকার, নাগরিক অধিকার হচ্ছে ভোট। বিগত দিনে একটি ফ্যাসিস্ট সরকার এ অধিকার ধ্বংস করে দিয়েছে। নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেনি। মানুষের চাওয়া ভোট দিয়ে পছন্দের সরকার গঠন করবে কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনা তা করতে দেয়নি। আগামীতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করবো।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, শিক্ষক-শিক্ষিকা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ