ভোটের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে দ্রুত নির্বাচন দিতে হবে: মির্জা ফখরুল


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন,ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা বিএনপিকে ভাঙার অনেক চেষ্টা করে সফল হতে পারেনি। বিএনপি জনগণের দল। যে কারণে গত ১৭ বছর জনগণকে সাথে নিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছে। তার চূড়ান্ত বিজয় ৫ আগস্টের গণ-অভ্যুত্থান।
বর্তমান সরকার সংস্কারের যে কথা বলছে বিগত ২০১৬ সাল থেকে বেগম খালেদা জিয়া সেই একই কথা বলে আসছেন। এটি নতুন কোনো বিষয় না। তারপরও ভোটের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে দ্রুত নির্বাচন দিতে হবে। আমরা আশাবাদী অন্তবর্তী সরকার দ্রুত জাতীয় নির্বাচন দেবে।
মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) বিকালে যশোর টাউনহল ময়দানে জেলা বিএনপির আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠবে। এটি দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।এ সরকার ব্যার্থ হলেও আমাদের ব্যার্থতা আসবে। সংষ্কার একটা চলমান পক্রিয়া সংষ্কার করবে নির্বাচিত সরকার। এ নির্বাচন নিয়ে কোন তালবাহানা সহ্য করা হবে না। এ সময় তিনি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার দাবি জানান।
যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চলনায় এ সমাবেশে আরও বক্তৃতা করেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ধর্ম বিষয়ক সহসাংগঠনিক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিকী, সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু, কৃষক দলের যুগ্ম সম্পাদক টিএস আইয়ুব, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, ফিরোজা বুলবুল কলি ও সাবিরা নাজমুল মুন্নি, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।





