বগুড়া

বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা বাছুর বিতরণ

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তরের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে (১৮ ফেব্রæয়ারী) মঙ্গলবার সকালে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা ভেটেরিনারী হাসপাতাল চত্বর মুক্ত মঞ্চে আলোচনা সভায় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মো. নিয়ায কাযরীম রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান।

এই বিভাগের আরও সংবাদ

উপজেলা প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোছা. মোক্রেমা আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক মো. আকরাম হোসাইন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিপক কুমার সরকার, আদিবাসী নেতা শ্রীকান্ত মাহাতো, সুবিধাভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুশান্ত মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদের নেতা সাগর কুমার সিং প্রমূখ।

আলোচনা শেষে প্রধান অতিথি সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর সুবিধাভোগী ৪৬ পরিবারের মাঝে বাড়ন্ত বকনা বাছুর ও ১’শ কেজি করে গরুর খাবার বিতরণ করেন।

এই বিভাগের আরও সংবাদ