গাইবান্ধা

গাইবান্ধায় ডেভিল হান্ট অফিযানে আটক ৬

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে যৌথ বাহিনী। এসময় নগদ অর্থ, গাঁজা ও জুয়ার সরঞ্জামসহ ৮ জনকে আটক করা হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা থেকে ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌর পার্কে অবস্থিত পাবলিক লাইব্রেরিতে অভিযান চালানো হয়। অভিযানে পাবলিক লাইব্রেরির একটি গোপন কক্ষ থেকে গাঁজা ও জুয়ার সরঞ্জাম, নগদ অর্থ, মোবাইল ফোন জব্দসহ ৮ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- কাজী ওয়াদুদ, চিনু, মাহমুদ, ডিপ্টি মিয়া, সাবেক কাউন্সিলর নিয়াজ রহমান লোটন, আবু হোসেন।

এছাড়া গাইবান্ধা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কাজী জিয়াউল হাফিজ ও ইকবাল কবির অপুকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, ৮ জনকে আটক করা হলেও দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকী ৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ