বগুড়া

বগুড়ার শেরপুরে নববধুর আত্মহত্যা

শেরপুর(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর পৌর শহরের প্রফেসার পাড়ার এক নববধু আত্মহত্যা। (১০ ফেব্রæয়ারী) সোমবার সন্ধ্যায় সুবর্ণা আক্তার (১৮) নামের এক নববধূ গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জানা যায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার জামুন্না (বগুড়া পাড়া) গ্রামের মো. শরিফ উদ্দিনের মেয়ে সুবর্ণা আক্তারের সঙ্গে প্রায় দেড় মাস পূর্বে শেরপুর শহরের প্রফেসর পাড়ার মো. বিশা’র ছেলে মো. তরিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পরে তাদের মধ্যে কোন ঝগড়াঝাঁটি, মান অভিমান ছিলনা। ১০ ফেব্রæয়ারী সোমবার সন্ধ্যায় সুবর্না আক্তার তার স্বামী তরিকুল কে বেড়াতে নিয়ে যেতে বললে সে অস্বীকার করলে তাদের মধ্যে কথা কাটকাটি হয়। এরই এক পর্যায়ে সুবর্না বারান্দার তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে শেরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই বিভাগের আরও সংবাদ

এ ঘটনায় শেরপুর থানায় সুবর্নার পিতা শরিফ উদ্দিন বাদি হয়ে একটি ইউডি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে শেরপুর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ