আন্তর্জাতিক

মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ২২ জান্তা সেনা নিহত

মিয়ানমারের গণতন্ত্রপন্থী জাতীয় ঐক্য সরকারের সশস্ত্র শাখা পিপলস ডিফেন্স ফোর্সের অতর্কিত হামলায় অন্তত ২২ জান্তা সেনা নিহত হয়েছে। এ সময় ৮ জনকে জীবিত আটক করা হয়।

ইরাবতি জানিয়েছে, সবশেষ বৃহস্পতিবারের (৩০ জানুয়ারি) মান্দালয় অঞ্চলের নাটোগি টাউনশিপে এই হামলাটি চালানো হয়।

এই বিভাগের আরও সংবাদ

এক বিবৃতিতে পিপলস ডিফেন্স ফোর্স বলেছে, সংঘর্ষের পর আমরা ক্যাপ্টেন অং জাও মিনসহ জান্তা সেনার ২১ জনের লাশ উদ্ধার করেছি। পরে আমরা খবর পাই, মেজর ইয়ান লিন অং আহত অবস্থায় পশ্চাদপসরণের সময় মারা গিয়েছেন। আমরা ৮ জান্তা সেনাকে আটকও করেছি।

অং সান সু চির বেসামরিক সরকারকে সেনাবাহিনীর উৎখাতের মধ্য দিয়ে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। দীর্ঘ সংঘাতময় পরিস্থিতিতে জান্তা সারকার চলতি বছর একটি নির্বাচন করার পরিকল্পনা করছে। লড়াই, অর্থনীতি ভেঙে পড়া এবং কয়েক ডজন রাজনৈতিক দল নিষিদ্ধ বা অংশ নিতে অস্বীকার করা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠানের জন্য দৃঢ়প্রতিজ্ঞ জান্তা।

তবে সামরিক সরকারের বিরোধীরা ভোট বানচাল করার পরিকল্পনা করছে এবং অন্যান্য দেশকে এই ফলাফলকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে, এই নির্বাচন হবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে।

জাতিসংঘের মতে, তীব্র লড়াইয়ের কারণে মিয়ানমার থেকে আনুমানিক ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেখা দিয়েছে ব্যাপক খাদ্য নিরাপত্তাহীনতা। দেশটির জনসংখ্যার এক তৃতীয়াংশের এখন মানবিক সহায়তা প্রয়োজন।

এই বিভাগের আরও সংবাদ