ঘোড়াঘাটে পানিতে পড়ে শিশুর মৃত্যু


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে টিউবওয়েলের ড্রেনের পানিতে পড়ে শাহীন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ। বুধবার (২৯ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের সখিনাপাড়া এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশু শাহীন ওই এলাকার আইয়ুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে বাড়ীর লোকজনের অজান্তে শিশুটি টিউবওয়েল এর পানি নিষ্কাশনের গর্তে পড়ে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটিকে পানির গর্তে পড়ে থাকতে দেখতে পেয়ে উদ্ধার করে সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় শিশুটির লাশ দাফনের জন্য পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।





