দিনাজপুর

বীরগঞ্জে ভোটার হালনাগাদ কার্যক্রম পরিদর্শনে নির্বাচন কমিশনার সানাউল্লাহ

দিনাজপুর প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোট যখনই হোক আমাদের একটা ভোটার তালিকা প্রযোজন হবে। এই ভোটার তালিকা নিয়ে কিছু অভিযোগ আছে, সেগুলো নিরসন করতে হবে।

২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ কার্যক্রম পরিদর্শন করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এসব কথা বলেন।

জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু সনদপত্র সঠিক, সুষ্ঠুভাবে করার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এসব কথা বলেন। নির্দিষ্ট সময়ে খসড়া হয়ে ২ মার্চে গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে।

এসময় জেলা নির্বাচন অফিসার মো: কামরুজ্জামান, অতিরিক্ত নির্বাচন অফিসার আফতাব উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, বীরগঞ্জ উপজেলা সহকারী নির্বাচন অফিসার পবিত্র চন্দ্র রায়, ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ