দিনাজপুর
ঘোড়াঘাটে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ২ টি পরিবারকে সাজ্জাত হোসেনের নগদঅর্থ প্রদান


ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়াতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শান্ত ও সুমনের পরিবারের মাঝে ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাত হোসেন নগদ-অর্থ প্রদানসহ বাড়ি মেরামতেন জন্য ঢেউটিন প্রদানের আশ্বাস দেন।
বুধবার বিকেলে তিনি উপস্থিত হয়ে পরিবার ২ টির মাঝে নগদ অর্থ, খাবারের ব্যবস্থাসহ বাড়ি মেরামতেন জন্য ঢেউটিন প্রদানের আশ্বাস দেন।
এ সময় তার সাথে ইউপি সদস্য গোলাম রব্বানী, উপজেলা তাঁতি দলের আহ্বায়ক রিপন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাসুদ চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার রাত সাড়ে ৮ দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে শান্ত ও সুমনের তিনটি ঘর ও ঘরে রক্ষিত মালামাল পুড়ে ভষ্মীভূত হয়।এতে পরিবার ২ টির ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকান্ডের সময় কাজের সুবাদে বাড়িতে কেউ ছিলেন না।





