দিনাজপুর

ঘোড়াঘাটে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি: আপোসহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দিনাজপুরের ঘোড়াঘাটে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।

বৃহস্পতিবার বিকালে উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদে বিএনপির নেতা কর্মীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সিংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোজাম,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী, মো.মাহফুজার রহমান,উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মোফাজ্জল হোসেন,যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী, মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল-রাজি রাজিব, উপজেলা তাঁতি দলের আহবায়ক রিপন মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক পল্লব মন্ডলসহ উপজেলা বিএনপি তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলাদ মাহফিলে অংশ নেন।

এই বিভাগের আরও সংবাদ