ভোলা

ভোলায় এক কোঁড়াল বিক্রি হলো ১০ হাজার টাকা

ইয়ামিন হোসেনঃ মেঘনা নদীতে জাল নিয়ে জেলেরা হতাশা নিয়ে ঘরে ফিরলেও চমক দেখিয়েছে খালেক মাঝি। পাবনা জেলার বাসিন্দা খালেক মাঝি গতকাল রাতে মাছ শিকারে গেলে বিশাল আকারের একটি কোঁড়াল উঠে তার জালে।

ওই কোঁড়াল আজ সকালে ইলিশা চডারমাথা মাছ ঘাটের সাজী মৎস্য আড়তের সত্ত্বাধিকারী আলামিন সাজি ৯ কেজি ৯শ গ্রাম ওজনের মাছটি ১০ হাজার টাকায় ক্রয় করেন৷

এই বিভাগের আরও সংবাদ

এক মাছে হাসি ফুটেছে জেলে খালেক মাঝি ও মৎস্য ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা জানান, নদীতে এমনেই মাছ খুব কম এর মধ্যে এত বড় একটি কোড়াল পাওয়া ভাগ্যর ব্যাপার। তা ছাড়া এমন কোঁড়াল সহসাই মেঘনায় মিলেনা।

এই বিভাগের আরও সংবাদ