রাজনীতি

খালেদা জিয়ার বিদেশে যাত্রা: রাস্তায় যানজট হওয়ায় বিএনপির দুঃখ প্রকাশ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে যাত্রায় রাস্তায় যানজট হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দীর্ঘদিন অন্যায় আক্রোশের শিকার হওয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতি জনগণের অমূল্য এই ভালোবাসা প্রকাশের কারণে সেদিন রাস্তায় অনেক যানজট হয় এবং অনেকের জন্যে বিভিন্ন অসুবিধার কারণ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে এজন্য আন্তরিক দু:খ প্রকাশ করছি। পরিস্থিতি বিবেচনায় ঢাকাবাসী এই সাময়িক অসুবিধাকে সুনজরে দেখবেন বলে আমরা প্রত্যাশা করছি।

এই বিভাগের আরও সংবাদ

বিবৃতিতে বলা হয়, দেশবাসী অবগত আছেন যে, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আক্রোশের শিকার হয়ে দেশনেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দেশবাসীর এটাও স্মরণ আছে যে, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের পুরোধা বেগম খালেদা জিয়া কোনো অন্যায়ের প্রতি আপোষ না করে, দেশের প্রচলিত আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখিয়ে বিগত সরকারের দেয়া মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে অন্তরীণ ছিলেন। কারাগারে থাকাকালীন সময়ে উন্নত চিকিৎসার অভাবে তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। দেশী ও বিদেশী চিকিৎসকদের পরামর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং উনার পরিবার থেকে বারবার আবেদন করা স্বত্বেও তাঁকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া হয়নি।

তিনি বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে দেশনেত্রী কারাগার থেকে মুক্তি পান বটে; কিন্তু শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় তাঁকে বিদেশে আরো উন্নত চিকিৎসার জন্যে নিয়ে যাবার প্রক্রিয়া শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি কাতার আমিরের পাঠানো বিশেষ বিমানে করে ম্যাডাম বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দেন। গুলশানে নিজের বাসা থেকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবার পথে এই সময় বিপুল সংখ্যক জনগণ তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানাতে আসেন।

এই বিভাগের আরও সংবাদ