দিনাজপুর

ঘোড়াঘাটে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার ঘোড়াঘাট এলাকার বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ৬৬ পদাতিক ডিভিশনের আয়োজনে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ২ শত টি শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ রুমে রংপুর এরিয়ার খোলাহাটি ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রায়হান-উল-হাসান সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার হিসেবে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

এ সময় ইউএনও মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, পালশা ইউপি চেয়ারম্যান মো. কবিরুল ইসলাম প্রধান সহ অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ