রাজনীতি

কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ বিমানে মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডন যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যের সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে রাত ৮টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশানের বাসা ফিরোজায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় ঘণ্টাখানেক পর দলের চেয়ারপারসনের বাসা থেকে বের হন তারা।

এদিন রাত ৮টার আগেই দলটির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার গুলশানের বাসায় উপস্থিত হন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকুও ফিরোজায় আসেন।

এই বিভাগের আরও সংবাদ