ভোলা

ফেনীর যুবক ১০ কেজি গাঁজাসহ ভোলায় আটক

ইয়ামিন হোসেন, ভোলাঃভোলায় বিয়ের বাজারের নাটক সাজিয়ে গাঁজা পাচারের সময় হ্নদয় নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ২ জানুয়ারী দুপুর আড়াইটায় সদর উপজেলার ইলিশাঘাট থেকে এস আই তানজিম এর নেতৃত্বে একটি টিম অভিযান করেন।

আটকৃত হ্নদয় ফেনী জেলার পরশুরাম এলাকার বাসিন্দা। ইলিশা ফাঁড়ির ইনচার্জ তানজিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফাঁড়ি একটি টিম অভিযান করে হ্নদয় নামের এক মাদক কারবারি কে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

হৃদয়ের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কমকর্তা।

এই বিভাগের আরও সংবাদ