ব্রাহ্মণবাড়িয়াকে আদর্শ নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই: কবির ভূইয়া


ভূইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য কবির আহমেদ ভূইয়া বলেন, ‘বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং তাদের পাশে থাকতে হবে। তাদের কাছে দেশ নায়ক তারেক রহমানের সালাম পৌঁছাতে হবে।
রবিবার (২৯ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
কবির আহমেদ ভূইয়া বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া একটি অবহেলিত জেলা। এখানে বড় বড় লোকের জন্ম হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিলো তা হয় নাই। সময় এসেছে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে কথা বলার ও জেলার উন্নয়ন নিয়ে কথা বলার। ব্রাহ্মণবাড়িয়া কে আদর্শ নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।
তিনি আরও বলেন ভূইয়া ফাউন্ডেশন করোনা কালীন সময়ে আখাউড়া, কসবাসহ ব্রাহ্মণবাড়িয়ার মানুষের পাশে ছিলো।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুইটি গ্যাস খণি রয়েছে। দেশের গ্যাসের চাহিদা এই জেলা পূরণ করে থাকে কিন্তু দুঃখের বিষয় এই জেলায় এখনো নিরবিচ্ছিন্ন ভাবে গ্যাস সুবিধা পাই নাই। আমাদের লক্ষ্য হবে কিভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেক ঘরে ঘরে গ্যাস পৌঁছানো যায়।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুটি বন্দর রয়েছে। আমরা বন্দরগুলোকে ঠিক ভাবে কাজে লাগাতে পারি তাহলে অনেক লোকের কর্মসংস্থান তৈরি হবে এবং এই বন্দরগুলো বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের আগামী নেতৃত্ব এই বিষয়গুলো নিয়ে কাজ করবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় শিক্ষার হার মাত্র ৭০% এটাকে কিভাবে ১০০% করা যায় সেটা নিয়েও কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নেতাকর্মীদের জন্যে আগামী জেলা বিএনপির সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১০ বছর ধরে কোন সম্মেলন হয়নি। দীর্ঘ সম্মেলন না হওয়ার কারণে সংগঠনে ঘুনে ধরে গিয়েছিল। ঘরে বসে কমিটি বানিয়ে নেতা হয়ে গেছে। তারেক রহমানের নির্দেশনায় কাউন্সিল করে যোগ্য নেতৃত্ব আগামীতে আসতে পারে সেই লক্ষ্যে আপনাদের নিয়ে কাজ করে যাচ্ছি। আগামী নেতৃত্ব এই জেলায় উন্নয়নেও ভূমিকা রাখবে।
এসময় জেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





