ভোলার বিএনপির নেতা সিরাজ ফরাজীর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক


ইয়ামিন হোসেন: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও শ্রমিকদল সভাপতি সিরাজ ফরাজী (৩০শে ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ভোলা সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ইলিশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান ফরাজী বলেন, আজ সকালে তিনি (সিরাজ ফরাজী) বাজার থেকে বাসায় যাওয়ার পথে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসক পরবর্তীতে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
সিরাজ ফরাজী একজন সমাজ সেবক ও স্পষ্টবাদী মানুষ ছিলেন। তিনি সফলতার সাথে জনপ্রতিনিধি হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। ইলিশা গাজীপুর বাজার জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
মরহুমের মৃত্যুতে বিএনপি, জামাতে ইসলামী, বিজেপি,ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।





