ভোলায় অস্ত্রসহ আটক ৬


ইয়ামিন হোসেন, ভোলাঃ ভোলার শিবপুরে অভিযান চালিয়ে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১০ টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমান হাতবোমাসহ ৬ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড
ভোলার বিভিন্ন চর এলাকার জনগণের উপর দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ মফিজুল হক মজু এর নেতৃত্বে একদল কুখ্যাত সন্ত্রাসী দীর্ঘদিন যাবত জমিদখল, চাঁদাবাজি, নদীতে অসহায় জেলেদের মাছ ও টাকা লুট এবং অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করতো বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে ২৯ ডিসেম্বর মধ্যরাত ১ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি প্রতিনিধি দল ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২৯ টি হাতবোমা, ১০ টি দেশীয় অস্ত্র এবং ২০ গ্রাম গাঁজাসহ ৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে অটক করেন। আটককৃত মোঃ মফিজুল হক মজু (৬২), মোঃ শাকিল (২৬), মোঃ মোবারক (৩৮), মোঃ ইব্রাহিম (২৩), মোঃ মামুন (৩২) ও মোঃ সিকান্দার (৬৪)।
আটকৃতদের বিরুদ্ধে থানায় একাদিক মামলা রয়েছে বলেও জানিয়েছে কোস্টগার্ড।
জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ল্যাফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।





