গোপালগঞ্জ

মুকসুদপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন দুটি স্টপেজের দাবিতে  মানববন্ধন

কাজী ওহিদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর রেলস্টেশনে ঢাকা-খুলনা- বেনাপোল আন্তঃনগর ট্রেন দুটি স্টুপিজের (বিরতি) দাবিতে ২৮ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় মুকসুদপুর স্বপ্নপুরের উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন স্বপ্ন পুরের মুখপাত্র মাহমুদ সিমান,উপদেষ্টা মারুফ সরদার,অর্থ সম্পাদক এনায়েত হোসেন, সদস্য প্রবীণ কুমার পাল রতন, রাফসান সরদার,অমি কাজী ও মাসুমা সোমা প্রমূখ।

মুকসুদপুরের অর্থনৈতিক গুরুত্ব, ভৌগলিক অবস্থান এবং অতিথিয়াতে বিবেচনায় “জাহানারা বাদ এক্সপ্রেস” এবং “রূপসী বাংলা এক্সপ্রেস” আন্তঃনগর ট্রেন দুইটি মুকসুদপুর রেল স্টেশনে স্টুপিজের জন্য মুকসুদপুর এলাকার সর্বস্তরের মানুষ দাবী জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ