দিনাজপুর

ঘোড়াঘাটে বিএনপির শীত বস্ত্র বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ শীতার্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বিকাল ৩ টার দিকে ঘোড়াঘাট পৌর বিএনপির আয়োজনে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ৭২০ জন অসহায় দুস্থ শীতার্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।

শীত বস্ত্র কম্বল বিতরণী অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান গোর্কি, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউর রহমান রেজা প্রমুখ। এসময় পৌর বিএনপি তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ