ভোলা

ভোলায় কোস্টগার্ডের অভিযানে বাবা-ছেলে আটক

ইয়ামিন হোসেন, ভোলা: ভোলার দক্ষিণ দিঘলদী থেকে অস্ত্রসহ বাবা-ছেলে কে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

গতকাল রাতে উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করে বলে জানিয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার ল্যাফটেনেন্ট কমান্ডার রিফাত আহমেদ।

এই বিভাগের আরও সংবাদ

জানা যায়, আটকৃত আলমগীর মাতাব্বর ও রিয়াদ মাতাব্বরের বিরুদ্ধ পাশ্ববর্তী গঙ্গাপুর ইউনিয়নের চরের বাসিন্দাদের উপর জুলুম, অত্যাচার ও লুটপাট করার অভিযোগ রয়েছে।

সেই অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫টি রামদাসহ আটক করেন।

আটককৃতদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

এই বিভাগের আরও সংবাদ