রাজনীতি

গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়কারী মির্জা আবুল বশরের মৃত্যুতে শোক!

গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার যুগ্মসমন্বয়কারী মির্জা আবুল বশর আজ ৭ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা পাঁচটায় চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যূবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

তাঁর মৃত্যুতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল শোক প্রকাশ করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই বিভাগের আরও সংবাদ

উল্লেখ মির্জা আবুল বশর একই সাথে চট্টগ্রাম জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা মনেকরি মির্জা আবুল বশর চট্টগ্রাম জেলার পেশাজীবি ও মেহনতী মানুষের সংগ্রামে আজীবন যুক্ত ছিলেন তাঁর এই অকালপ্রয়াণ সংগঠনের ভেতর এক সাংগঠনিক শূন্যতা তৈরি করবে। জনগণের সংগ্রামে তার ছিল সদা সক্রিয় উপস্থিতি। তাঁর স্মৃতি ও কাজ সবসময় আমাদেরকে উজ্জীবিত করবে।

এই বিভাগের আরও সংবাদ