ভোলা

বাঁচতে চায় কুরআনের হাফেজ ভোলার সোলাইমান

ইয়ামিন হোসেন: পবিত্র ৩০ পাড়া কোরআনের হাফেজ সোলাইমান আরমান বাঁচতে চায়। লিভারে একটি জটিল রোগে আক্রান্ত হয়েছে হাফেজ সোলাইমান আরমান।

ভোলা সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা সোলাইমান আরমান একটি হতদরিদ্র পরিবারের সন্তান। বাবা থেকেও নাই। দুই বোন ও মাকে নিয়ে হাফেজ সোলাইমান আরমান এর সংসার।

এই বিভাগের আরও সংবাদ

মায়ের স্বপ্ন অনুযায়ী হাফেজ হয়েছে সোলাইমান।

হাফেজ হয়ে যখন কোরআনের আলো ছড়িয়ে দিবে সোলাইমান, তখনই জটিল রোগে আক্রান্ত হয়ে যান।

ঢাকা বসুন্ধরা এলাকার একটি ঐতিহ্যেবাহী মাদ্রাসা থেকে হাফেজ হওয়া সোলাইমান বাংলাদেশের বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। চিকিৎসক বলেছে ভারতে উন্নত চিকিৎসার জন্য যেতে হবে কিন্তু নুন আনতে পান্তা ফুরানো সোলাইমানের পক্ষে কি আদৌ সম্ভব? তাই সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সামর্থ্য অনুযায়ী কোরআনের এ পাখির পাশে দাঁড়ানোর আহ্বান করেছে।

সোলাইমান আরমান কে সহযোগিতা পাঠানোর ঠিকানা :01612036659 বিকাশ, নগদ,রকেট( পারসোনাল)।

ব্যাংক একাউন্ট : 0681120188806( আল আরাফাহ ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড)।

এই বিভাগের আরও সংবাদ